Facebook Pixel
logo

Game Hub

FAQ

Q. Gamehub কী?

Gamehub একটি গেমিং প্ল্যাটফর্ম,যেখানে ইউজাররা বিভিন্ন গেম খেলতে পারেন।বিভিন্ন ধরনের টুর্নামেন্ট খেলে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য একটি সাবস্ক্রিপশন প্রয়োজন!

Q. Gamehub এ কী কী ফিচার পাবেন?

  • বিভিন্ন ক্যাটাগরির গেম পাবেন।
  • গেম গুলো খেলতে এবং এক্সপ্লোর করতে পারবেন।
  • লিডারবোর্ডে আপনার স্কোর দেখতে পারবেন।
  • গেম টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোর করে আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে পারবেন।

Q. Gamehub এ সাবস্ক্রাইব কিভাবে করবো?

  1. Gamehub এ টুর্নামেন্টে সাবস্ক্রাইব করতে https://pay.portal.gamehubbd.com/ লিঙ্কে প্রবেশ করুন।
  2. এরপর আপনার পছন্দ অনুযায়ী একটি গেম সিলেক্ট করুন।
  3. এরপর আমাদের সাবস্ক্রিপশন প্যাক থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি প্যাক সিলেক্ট করুন।
  4. এরপর আপনার ফোন নাম্বারটি প্রবেশ করুন।
  5. এরপর আপনার ফোনে একটি OTP আসবে,OTP টি প্রবেশ করুন।
  6. এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন 'আপনি যে ফোন নাম্বারটি দিয়ে সাবস্ক্রিপশন করবেন,পরবর্তীতে সেই একই নাম্বার দিয়ে আপনাকে লগইন করে খেলতে হবে।'
  7. বিকাশ এর 'Terms and conditions' পড়ে "I Agree" বাটনটি ক্লিক করুন।
  8. এখন আপনার বিকাশ নাম্বারটি প্রবেশ করে "Next" বাটনটি ক্লিক করুন।
  9. এরপর আপনার ফোন নাম্বারে একটি 'Verification Code' আসবে। এবার 'Verification Code' টি দিয়ে Next বাটনটি ক্লিক করুন।
  10. এরপর আপনার বিকাশ পিন নাম্বারটি প্রবেশ করে "Next" বাটনটি ক্লিক করুন।
  11. আপনার সাবস্ক্রিপশনটি সফল হয়েছে।
  12. এবার https://portal.gamehubbd.com/ এই ওয়েবসাইট থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।

Q. গেম টুর্নামেন্ট কিভাবে খেলবো?

  • টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য অবশ্যই সাবস্ক্রিপশন করতে হবে।
  • টুর্নামেন্টের সময়সীমা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার সাবস্ক্রিপশনটি অবশ্যই সক্রিয় থাকতে হবে।
  • আপনি সাবস্ক্রিপশন করেছেন, কিন্তু আপনার পেমেন্ট সফল হয়নি, সেক্ষেত্রে আপনি টুর্নামেন্ট খেলতে পারবেন না।
  • টুর্নামেন্টে যতবার খেলার চান্স থাকবে, ততবারই খেলতে পারবেন।
  • টুর্নামেন্ট সম্পূর্ণ শেষ না করে বের হয়ে গেলে, পুনরায় খেলার চান্স পাওয়া যাবে না।
  • সবচেয়ে কম সময়ে সর্বাধিক পয়েন্ট অর্জনের ক্রম অনুসারে বিজয়ীদের তালিকা নির্ধারণ করা হবে।
  • টুর্নামেন্ট শেষে বিজয়ী ঘোষণা করার ৪ সপ্তাহের মধ্যে যোগাযোগ করে পুরস্কার প্রদান করা হবে।
  • আপনার বিকাশ নম্বর এবং রেজিস্টার্ডকৃত নম্বর একই হতে হবে।
  • একটি নম্বর থেকে খেললে একাধিক পুরস্কার দেয়া হবে না।
  • পুরষ্কার গ্রহণের জন্য বিজয়ীদের NID এর কপি প্রদান করে পুরষ্কার গ্রহণ করতে হবে।
  • নির্দিষ্ট সংখ্যক প্রতিযোগী টুর্নামেন্টে অংশগ্রহণ না করলে, টুর্নামেন্টের সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে।
  • কর্তৃপক্ষ যে কোনো সময়, প্রয়োজন অনুযায়ী, পূর্বে জানানো ছাড়াই নিয়ম বা শর্ত পরিবর্তন করতে পারে।

Q. Gamehub এ কী কী সাবস্ক্রিপশন প্যাকেজ আছে?

Gamehub- এ ৩ টি সাবস্ক্রিপশন প্যাক আছে,

  • মিনি প্যাক - ৫০ টাকা, ৭ দিনের আনলিমিটেড টুর্নামেন্ট।
  • স্ট্যান্ডার্ড প্যাক - ৮০ টাকা, ১৫ দিনের আনলিমিটেড টুর্নামেন্ট।
  • প্রিমিয়াম প্যাক - ১০০ টাকা, ৩০ দিনের আনলিমিটেড টুর্নামেন্ট।

Q. প্যাক গুলো কিভাবে আনসাবস্ক্রাইব করবো?

Gamehub মাইক্রোসাইট https://unsubscription.purno.com.bd/ থেকে থেকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

Q. সাবস্ক্রিপশন মেয়াদ শেষ হলে কী হবে?

মেয়াদ শেষে পর্যাপ্ত ব্যালান্স থাকলে সাবস্ক্রিপশন অটো রিনিউ হবে। বন্ধ রাখতে চাইলে মেয়াদ শেষ হওয়ার আগে Unsubscribe করতে হবে।

Q. পেমেন্ট নেওয়ার পর সাবস্ক্রিপশন চালু না হলে কী করবো?

  • ইন্টারনেট কানেকশন এবং ব্যালান্স চেক করুন।
  • অ্যাপ রিফ্রেশ বা লগআউট করে লগইন করুন।
  • তবুও সমস্যা হলে Gamehub এর হেল্প ডেস্কে যোগাযোগ করুন।
  • 📞 গ্রাহক সেবা : +8809638009003 রবি - বৃহঃ (সকাল ১০:০০ - সন্ধ্যা ৬.০০)